'নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা' এই বিষয়কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ, ২০১৭) পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, কৃষি অফিসার মো. জাহীদ হোসেন ও সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।
অলোচনা সভায় নারীদের উপস্থিতি না দেখে মহিলা বিষয়ক কর্মকর্তাকে উদ্দেশ করে ইউএনও বলেন, “যাদের নিয়ে আজকের অনুষ্ঠান সেই নারীরাই নেই! যারা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরবে। আগামীতে এরকম অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, জয়ীতা ও বিভিন্ন নারী সংগঠনকে সম্পৃক্ত করা হলেই এখান থেকে শিক্ষা নিয়ে সামাজিক জীবনে ঘটবে নারী উন্নয়ন, সার্থক হবে নারী দিবস পালন”।
ইত্তেফাক/মাহমুদুল
