শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১৮ রান তুলে নিয়েছে টাইগার ব্যাটসম্যানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিফটি তুলে নিয়েছে।
তামিম অপরাজিত আছে ৫৭ ও সৌম্য ৫৯ রানে অপরাজিত আছেন। উদ্বোধনী জুটিতেও এসেছে ১১৮ রান। যেটা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের তৃতীয় সেরা জুটি।
এদিকে ইনিংসের শুরুতেই সুরাঙ্গা লাকমালের বল গালিতে ক্যাচ দিয়েছিলেন সৌম্য। তবে সে ক্যাচ ফেলে দেন দিলরুয়ান পেরেরা। তামিমও পেরেরার বলে শর্ট কাভারে ক্যাচ তুলেছিলেন। তবে ফিল্ডার বলের কাছে পৌঁছতে না পারায় সে যাত্রা বেঁচে যান তামিম। তামিম আরও একবার ভাগ্যের ছোঁয়া পেয়েছেন। পেরেরার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ডিকভেলা ক্যাচটি লুফে নিতে পারেননি।
জীবন পেয়ে দুজনেই হাত খুলে খেলতে শুরু করে। দর্শনীয় বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারে দুই ব্যাটসম্যান। সৌম্য খেলায় হারনো ফর্মের ছোঁয়াও দেখা যাচ্ছে। ডাউন দ্যা উইকেটে গিয়ে বিশাল একটি ছক্কাও মেরেছেন তিনি।
ইত্তেফাক/রেজা
