শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১১৮ রানে ১ উইকেট হারালো বাংলাদেশ।৩৫ তম ওভারের শেষ বলে রান আউটের শিকার হন তামিম ইকবাল। ৬ টি চারের সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।
লক্ষন সান্দাকানের বলটি লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু বলের দিকে নজর না রেখেই তামিম রান নেয়ার জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু চতুর লঙ্কান উইকেট রক্ষক ডিকওয়াল্লা বলটি গ্লাভস বন্দী করে উইকেট ভেঙ্গে দেন।
ক্রিজে সৌম্য সরকার ৬০ ও মোমিনুল ২ রানে অপরাজিত আছেন। দলীয় সংগ্রহ ১ উইকেটে ১২১।
এদিকে ইনিংসের শুরুতে জীবন পান তামিম ও সৌম্য। জীবন পেয়েই দুজনেই হাত খুলে খেলতে শুরু করে। দর্শনীয় বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারে দুই ব্যাটসম্যান। গড়ে তোলেন ১১৮ রানের উদ্বোধনী জুটি।
সৌম্যর খেলায় হারনো ফর্মের ছোঁয়াও দেখা যাচ্ছে। ডাউন দ্যা উইকেটে গিয়ে বিশাল একটি ছক্কাও মেরেছেন তিনি।
ইত্তেফাক/রেজা
