সোনাক্ষী যখন সাংবাদিক

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৭:৫১
২০১৪ সালে পাকিস্তানের সাংবাদিক এবং লেখিকা সাবা ইমতিয়াজ ‘করাচি, ইউ আর কিলিং মি’ বইটি লিখে চার দিকে হই হই বাধিয়ে দিয়েছিলেন। সেই বইয়ের আদলেই তৈরি হল বলিউড ছবি ‘নুর’। ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা।
IMG0
নারী দিবসের আগেই প্রকাশ্যে এল ‘নুর’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায় এক জন মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। আড়াই মিনিটের ট্রেলারে দেখা যায়, সোনাক্ষীর প্রবল ইচ্ছা, একটা ট্রেন দুর্ঘটনার দিন যেন নিজের জন্মদিনটা পড়ে। কিন্তু, সে ইচ্ছায় তালা লাগিয়ে দিয়েছেন অফিসের বস। বস বার বার তাঁকে পাঠান সানি লিওনের সাক্ষাৎকার জোগাড় করতে। তবে ছবিতে টার্নিং পয়েন্ট আছে। গল্পের মোড় ঘুরে অন্য মোড়ে বাঁক নেয়। আগামী ২১ এপ্রিল জানা যাবে কোন মোড়ে ঘুরছে ‘নুর’।
 
‘নুর’ পরিচালনা করেছেন সুনীল সিপ্পি। সোনাক্ষী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কানন গিল, শিবানী দণ্ডেকার এবং পূরব কোহালি।
 
 
ইত্তেফাক/রেজা