রায়পুরে ৩ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৮:০৭
 
রায়পুর উপজেলায় লাইসেন্স বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ব্যবসায়ীর কারাদণ্ড ও একজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
 
বুধবার বিকালে শহরের উপজেলা পরিষদ সড়কের চারটি ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেঘনা হাসপাতাল (প্রা.) এর ফার্মাসিস্ট মো. সৌরভ (২৫), হোসেন (৩৯) ও রুবি মেডিকেল হলের মনির হোসেনকে (৩৫) পৃথক দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময় বিভিন্ন কোম্পানির দেওয়া স্যাম্পল ওষুধ রাখার দায়ে অহি ফার্মেসির ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, তিন ব্যবসায়ীকে পৃথক দুই মাস করে কারাদণ্ড ও একজনের কাছ থেকে জরিমানা আদায়ের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান