দল পুনর্গঠনের অংশ হিসেবে চার জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। জেলাগুলো হলো সাতক্ষীরা, জয়পুরহাট, বান্দরবান ও খাগড়াছড়ি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন। দলের কেন্দ্রীয় দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রহমত উল্যাহ পলাশকে সভাপতি এবং তারিকুল হাসানকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পুরহাট বিএনপির সভাপতি করা হয়েছে মো. মোজাহার আলী প্রধানকে। সাধারণ সম্পাদক করা হয়েছে আইনজীবী নাফিজুর রহমান পলাশকে।
মিসেস মাম্যাচিংকে পার্বত্য জেলা বান্দরবানের সভাপতি এবং মোহাম্মদ জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ওয়াদুদ ভূঁইয়াকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মিল্লাতকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ইত্তেফাক/মণ্ডল
