প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নারীরা আইটি খাতের দক্ষতায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে এগিয়ে আছে। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ আয়োজিত আলোচনা সভায় চেয়ার পারসনের বক্তব্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশনে (ইউএনইসসিএপি) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম এ কথা বলেন।
(ইউএনইসসিএপি) ও জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা (ইউএন উইমেন) ব্যাংককে উইমেন ইন দ্য চ্যাঞ্জিং ওয়ার্ল্ড অব ওয়ার্ক: প্ল্যানেট ৫০-৫০ বাই ২০৩০ শীর্ষক আলোচনা সভায় চেয়ারপার্সন হিসেবে আমন্ত্রিত হন মুনা।
সংলাপে চেয়ারপার্সনের বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামের আওতায় নারীরা আইটি দক্ষতায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিষ্কারভাবে এগিয়ে গেছে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ইউএনএসসিএপি এর নির্বাহী সচিব ড. শামসাদ আকতার, ইউএন উইমেন আঞ্চলিক পরিচালক মিওয়া কাতোসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।
ইত্তেফাক/সাব্বির
