বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌটুসি পার্থ।
তার জনপ্রিয় গানের পাশাপাশি দেশাত্মবোধক গানও গাইবেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত ১১টায়।
মৌটুসি পার্থ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে নিজের কাজ নিয়েও কথা বলবেন। দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
অনুষ্ঠান উপস্থাপনায় নাবিলা ইসলাম। ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
ইত্তেফাক/আনিসুর
