বৈশাখী টেলিভিশনের মিউজিক্যাল শো ‘মিউজিক ট্রেন’এ এবারের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব। অনুষ্ঠানে অতিথির সঙ্গে গান বিষয়ক আড্ডার পাশাপাশি থাকবে দর্শকদের পছন্দের মিউজিক ভিডিও।
প্লে-লিস্টের মিউজিক ভিডিওর তালিকা থেকে দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন ও এসএমএস এর মাধ্যমে অনুরোধ জানাতে পারেন, কথা বলতে পারেন অতিথির সাথে।
এছাড়াও নতুন গান, নতুন অ্যালবাম সম্পর্কে থাকবে নানা খোঁজখবর।
পারিহার উপস্থাপনায় ও এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আসছে শনিবার রাত ৮টায়।
ইত্তেফাক/আনিসুর
