চ্যানেল আইতে আগামীকাল শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে জুঁই ভালোবাসার প্রহরে এ সপ্তাহের টেলিফিল্ম ‘অভিজাত’।
টেলিফিল্মটির রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা মামুন।
টেলিফিল্মটি সামাজিক গল্পে সাজানো হয়েছে। যেখানে ইমন ও তিশার মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠবে, তবে তার সঙ্গে থাকছে পারিবারিক দ্বন্দ্ব। সবশেষে কী হবে, সেটি দেখা যাবে আগামীকাল।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন তাসনোভা তিশা, ইমন, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
