এসিআই পিওর স্পাইসেসের সহায়তায় পেশাজীবী নারীদের পুরস্কার প্রদান

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:২৯
 
আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষে 'উইমেন ইন লিডারশিপ' (ডাব্লিউআইএল) ও তার বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) বিভিন্ন খাতে অবদানের জন্য বিভিন্ন পেশাজীবী নারীকে পুরস্কার দিয়েছে।
 
এসিআই পিওর স্পাইসেসের সহযোগিতায় 'ইন্স্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড ২০১৭' শীর্ষক এই পুরস্কারটি দেওয়া হয়েছে। ঢাকার হোটেল লা মেরিডিয়ানে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। বিভিন্ন খাতের পেশাজীবী নারীদের মধ্যে যারা নিজ নিজ প্রতিষ্ঠান ও সমাজের জন্য ব্যাপক অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কারটি প্রদান করা হয়। যাতে অন্যান্য পেশাজীবী বা কর্মজীবী নারীরা উৎসাহিত হন।
 
আন্তর্জাতিক নারী দিবস ও পুরস্কার প্রদান উপলক্ষে উইমেন ইন লিডারশিপ (ডাব্লিউআইএল) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সহযোগিতায় আয়োজন করা হয় 'ঢাকা উইমেন লিডারশিপ সামিট ২০১৭' শীর্ষক সম্মেলন।
 
জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব সৈয়দ আলমগীর। এতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) পরিচালক ও ডাব্লিউআইএল প্রেসিডেন্ট নাদিয়া আন্দালীব প্রীমা তার বক্তব্যে পুরস্কার বিজয়ী নারীদের অগ্রিম অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি এই পুরস্কারের জন্য নমিনেশন বা মনোনয়ন পাওয়া সব পেশাজীবী নারীদেরও কঠোর পরিশ্রম এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ইন্স্পাইরিং উইমেন হিসেবে মনোনীত হওয়ায় তাঁদের প্রশংসা করেন। অনুষ্ঠানে একটি বিশেষ বক্তৃতা দেন হোটেল লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক (জিএম) অশ্বিনী নায়ার।
 
ইত্তেফাক/জামান