গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাইক্রো'র ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২১:২২
 
গাইবান্ধা সদর উপজেলায় এক বিয়ে বাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় সুমাইয়া আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের ওয়ালিউর রহমানের মেয়ে। 
 
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, চাপাদহ বালুয়া গ্রামের ওয়ালিউর রহমানের পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার দিকে ওই বাড়িতে দুইটি বাস ও একটি মাইক্রোবাস যোগে বরযাত্রী আসে। যাত্রীরা নামার পর মাইক্রোবাসটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার পথে হঠাৎ সুমাইয়া দৌড় দেয়। এতে মাইক্রোবাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই মারা যায়।
 
ইত্তেফাক/জামান