করুনারত্নেকে ফেরত পাঠালেন তাসকিন

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৫:০৩
দিনের শুরুতেই জীবন ফিরে পেলেও ইনিংসটাকে দীর্ঘ করতে পারলেন না দিমুথ করুনারত্নে। তাসকিন আহমেদের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৩/১। তাদের লিডও আড়াই’শ পেরিয়ে গেছে।
 
সকালে মেহেদী হাসান মিরাজকে তুলে মেরেছিলেন করুনারত্নে। শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান লাফিয়ে বলে হাত লাগালেও তালুবন্দী করতে পারেননি। দলীয় ৬৯ রানের মাথায় ব্যক্তিগত ৩২ রানে আউট হয়েছেন তিনি।
 
এর আগে সফরকারী বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মুশফিকুর রহিম ৮৫ ও সৌম্য সরকার ৭১ রান করেন।
 
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৪ রান

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১২ রান