জিততে হলে রানের পাহাড় টপকাতে হবে টাইগারদের

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৮:০১
বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে রানের পাহাড় দাঁড় করেছে লঙ্কান ব্যাটসম্যানরা।  দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসের লিড যোগ করে বাংলাদেশের সমানে তাই জয়ের লক্ষ্য ৪৫৭ রান। একটু পরই ব্যাট করতে নামবে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
 
এর আগে শ্রীলঙ্কার গলে মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান ৩০০। ২০১২ সালে পাকিস্তান এই সংগ্রহ করেছিল। আর সফল রান চেজ সেটা করেছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে ২১০৪ সালে। এছাড়া টেস্ট ক্রিকেটেও সর্বোচ্চ ৪১৮ রান তারা করে জেতার রেকর্ড আছে। তাই রেকর্ড বই বাংলাদেশের বিপক্ষেই কথা বলছে।
 
শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় ইনিংসে উপুল থারাঙ্গা ১১৫ ও দিনেশ চান্দিমাল ৫০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে মিরাজ ও সাকিব ২ টি, মুস্তাফিজ ও তাসকিন ১ টি করে উইকেট লাভ করেছেন।