নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে। ব্যবসা-বাণিজ্য উত্তরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শুক্রবার সকালে ঘুমধুম স্থলবন্দরে সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্রমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক রায়, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলাউদ্দিন, বান্দরবান পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান কৈহ্লালা, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার ভৌমিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, বান্দরবান পৌর মেয়র মো. ইসলাম বেবী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অব. মেজর ফোরকান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের নেতা খাইরুল বশর, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের প্রমুখ।
