কাউখালীতে গাঁজা ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড

আপডেট : ১০ মার্চ ২০১৭, ২১:৫৩
পিরোজপুরের কাউখালী উপজেলায় চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে মো. নাঈম সরদার (২৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (১০ মার্চ) বিকেলে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবণী চাকমা এ সাজা দেন। সাজাপ্রাপ্ত নাঈম উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মৃত আব্দুস সোলেমানের ছেলে।
 
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিদপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাঈমকে ১৯০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় নাঈমের মা নাজমুন নেসা ছেলের বিরুদ্ধে সাক্ষী দেন। অপরাধ প্রমাণিত হলে ইউএনও দুই বছরের বিনাশ্রম কারদণ্ড দেন।