চ্যানেল আই এর দর্শকপ্রিয় গানের সাপ্তাহিক অনুষ্ঠান ‘গানের উৎসব’। চ্যানেল আই স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আগামীকাল রবিবার বিকেল ২টা ৪৫ মিনিটে।
এবারের পর্বে অংশ নিবেন কণ্ঠশিল্পী বেলাল খান ও সেরাকণ্ঠ তারকা পূঁজা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া ও পরিচালনা করবেন অনন্য রুমা।
উল্লেখ্য, গত সপ্তাহে মুক্তি পেয়েছে বেলাল খানের ‘জলের শরীর’ নামের নতুন একটি গান। ইশতিয়াক আহমেদের লেখা গানটি ‘জলের শরীর’ শিরোনামের শর্টফিল্মের জন্য নির্মাণ করা হয়েছে।
