ভার্মার পক্ষ নিয়ে রাখি সাওয়ান্তের মুখে এসব কী কথা!

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৫:০৬
 
‘সানি লিওন যেভাবে পুরুষদের আনন্দ দেয় প্রত্যেক নারীর উচিত সেভাবে পুরুষদের আনন্দ দেয়া’ নারী দিবসে এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন পরিচালক রামগোপাল ভার্মা। এবার তাঁকে সমর্থন করলেন বলিউডের আরেক সেনসেশন মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
 
সানিকে আক্রমণ করেননি রাখি। বরং তিনি মনে করেন, নারীরা শুধুমাত্র রান্নাঘরে নিজেদের আটকে না রেখে কী ভাবে পুরুষদের আনন্দ দিতে হয় সেটা শেখা উচিত।
 
ভারতীয় মিডিয়ার কাছে রাখি বলেন, রামগোপাল ভার্মা যা বলেছেন তা সম্পূর্ণ ঠিক। আমি ওঁর সঙ্গে রয়েছি। উনি তো শুধু সানি লিওনকে নিয়ে বলেছেন। আমি সব নারীকে বলব। পুরুষদের কী ভাবে আনন্দ দিতে হয়, তা নারীদের শেখা উচিত। দরকারে ক্লাসও করতে হবে।
 
রাখির মতে, এ দেশে নারীরা সারাজীবন নিজেদের রান্নাঘরে সীমাবদ্ধ রাখেন, সন্তানদের সময় দেন। ফলে পুরুষরা ২০-৩০ বছরের মধ্যে তাঁদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন অন্য কোনও আকর্ষণীয় নারীর প্রতি তাঁরা মনোযোগী হয়ে পড়েন।
 
তবে তার এমন মন্তব্যে আবারো নতুন করে সমালোচনার মুখে পড়েছেন রাখি।