বাংলাদেশ টিমের সবচেয়ে সেরা ব্যাটসম্যান বলা হয় তাকে। দলের বিপদের তার ব্যাট চওরা হয়ে ওঠে। দুর্দান্ত সব ইনিংস উইলো থেকে বেরিয়ে আসে চাপের মুখে। কথা বলা হচ্ছে বাংলাদেশ দলের অধিনায় মুশফিকুর রহিমের কথা। দলের ব্যাটসম্যানরা যেখানে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ব্যাটিং ভুলে গেছে সেখানে মুশফিকের ব্যাট থেকে রানের বন্যা বয়ে যাচ্ছে।
২০১৭ সালের সর্বশেস ৫ ইনিংসে মুশফিক করেছেন ৪০৫ রান। গড় ১০১.৭৫। অথচ টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের ক্যারিয়ার ব্যাটিং গড় ৩৫.০৬। গলে টেস্টে দুেই ইনিংসে মুশফিক ৮৫ রান করেছেন। এর আগে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে হায়দারাবাদে শতক সহ দুই ইনিংসে করেছেন ১৫০ রান। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে শতক সহ দুই ইনিংসে করেছিলেন ১৭২ রান।
আগামি বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সেই টেস্টেও মুশফিকের ব্যাটে রান বন্যা অব্যাহত থাকুক এটাই তো টাইগার ভক্তদের চাওয়া। ক্রিকইনফো।
