আগামী মাসে বায়ার লিভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে তারকা স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্দো তরেসের ফিরে আসার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিয়োনে।
সপ্তাহখানেক আগে ডিপোর্তিভো লা করুনার ডিফেন্সিভ মিডফিল্ডার এ্যালেক্স বারজানিটোসের চ্যালেঞ্জে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তরেস। তবে তেমন কোন গুরুতর ইনজুরি না হওয়ায় একদিন পরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
এ সম্পর্কে সিমিয়োনে বলেছেন, তরেস এখন অনেকটাই সুস্থ। আশা করছি বুধবারের ম্যাচে তাকে দলে ফিরে পাবো।
দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বের প্রথম লেগের ম্যাচে লিভারকুসেনকে ৪-২ গোলে হারানোর ম্যাচটিতে শেষ গোলটি করেছিলেন তরেস। বুধবার লিভারকুসেনকে ঘরের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে আতিথ্য দিবে স্প্যানিশ জায়ান্টরা। ইন্ডিয়া টুডে।
