মিচেল স্টার্কের ছিটকে যাওয়া চলতি সিরিজের ওপর বিরাট প্রভাব ফেলবে বলে মনে করছেন মাইকেল ক্লার্ক। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, সাংঘাতিক প্রভাব পড়বে। মিচেল স্টার্ক হচ্ছে এই অস্ট্রেলিয়া দলের এক্স ফ্যাক্টর। স্টার্কের অভাব ভালোভাবেই অনুভব করবে দল।
ক্লার্ক আরও যোগ করেন, জানি না স্টার্কের পরিবর্ত হিসেবে ওরা কাকে আনবে। তবে যাকেই আনা হোক, এটা বিশাল ধাক্কা স্মিথদের জন্য।
IMG0
যদিও স্টার্ক ছিটকে যাওয়ায় সিরিজেরই নিষ্পত্তি হয়ে গেল, এত দূর ভাবতে নারাজ ক্লার্ক।
তার কথায়, সিরিজ এখনও জিততে পারে অস্ট্রেলিয়া। ভারতীয় পরিবেশে যে ভাল ফল করা যায়, এই বিশ্বাসটা ওদের মধ্যে এসে গিয়েছে পুণেতে জিতে। সেই বিশ্বাসটা ধরে রাখতে হবে। তা হলেই আবার জেতা সম্ভব।
রাজধানী নয়াদিল্লিতে একটি সুবিধা বঞ্চিত শিশুদের একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক প্রশংসা করেছেন বিরাট কোহালিরও। ক্লার্ক বলেন, বিরাটের আগ্রাসন ওর সবচেয়ে বড় শক্তি। আমি তো এই মনোভাব বদলের কোনও কারণ দেখছি না। বিরাট এ ভাবেই ক্রিকেট খেলে। এ ভাবে খেলেই ও অসাধারণ সাফল্য পাচ্ছে। আমি নিশ্চিত ও এ ভাবেই খেলে যাবে, মন্তব্য করেন তিনি।
IMG1
কোহালি এবং তাঁর দলের প্রশংসা করে ক্লার্ক আরও বলেন, গোটা গ্রীষ্ম ধরে ওরা অসাধারণ ক্রিকেট খেলেছে। দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে। আর অস্ট্রেলিয়াও জানে, নিজেদের দেশে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ।
ক্লার্কের সঙ্গ পেয়ে দিল্লীর শিশুরাও বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর দিল্লী গেলে কুতুব মিনার না দেখে তো ফেরা যায় না। তাই ক্লার্ক কুতুব মিনারেও একটু ঢু দিয়ে আসেন।
A post shared by Michael Clarke (@michaelclarkeofficial) on Mar 10, 2017 at 2:04am PST
