শিবপুরে মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৯:৫৯
নরসিংদীর শিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা মরহুম মো. সামসু উদ্দিন স্মরণে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চক্রধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১১মার্চ শনিবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চক্রধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কফিল উদ্দিন খন্দকার। 
 
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহ্বায়ক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, বর্তমান ডেপুটি কমান্ডার আলহাজ্ব আ. মোতালিব খান, পৌর কমান্ডার নূরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, মরহুম মুক্তিযোদ্ধার ছেলে মনির হোসেনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। পরে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সাধারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার দ্বীন মোহাম্মদ মিন্নত আলী।
 
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা মো. সামসু উদ্দিন।  পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আলোচনা সভায় বক্তারা নিহতের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।