'গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আহরণ ৭৮,৮৪৬.৩১কোটি টাকা'

আপডেট : ১১ মার্চ ২০১৭, ২১:০৯
 
চলতি অর্থবছরে গত বছর ডিসেম্বর পর্যন্ত ৭৮হাজার ৮৪৬কোটি ৩১লাখ টাকা রাজস্ব আহরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
তিনি শনিবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
 
এসময় মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে (২০১৬-১৭) দেশের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২লাখ ৩হাজার ১৫২কোটি টাকা।
 
সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'অগ্রণী ব্যাংক গত ডিসেম্বরে ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৫৯৮ কোটি ৩৮ লাখ টাকা। ফলে অগ্রণী ব্যাংক লোকসানি ব্যাংকে পরিণত হয়নি।' নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক পর্ষদে কতিপয় পরিচালক পদে পরিবর্তন করা হয়েছে বলে এসময় তিনি জানান।