বান্দরবানের সাবেক বোমাং রানী আর নেই

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১১:৪০
 
বান্দরবান বোমাং সার্কেলের প্রয়াত ১৬তম রাজা কে এস প্রু চৌধুরীর স্ত্রী ড এ সাং চৌধুরী (৭৫) শনিবার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি ৫ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।
 
রবিবার সকালে সাবেক এ রাজপরিবারের পক্ষ থেকে প্রয়াত ১৬তম রাজা কে এস প্রু চৌধুরীর স্ত্রীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাজপরিবারের প্রথানুসারে প্রয়াতের মৃতদেহ বিশেষ ব্যবস্থায় ১০দিন ধরে সংরক্ষণ করা হবে নিজ বাসভবনে। পরে শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে কেন্দ্রীয় শশ্মানে। 
 
বর্তমান বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু, সাবেক মহিলা সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাবেক পৌর মেয়র জাবেদ রেজা সাবেক রাজবাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। খবর বাসসের।