এবার বিচ্ছেদের পথে স্কারলেট জোহান্সন

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১২:৪৮
 
বিয়ে আর ছাড়াছাড়ি-বিচ্ছেদ, এমন খবর ঢালিউড, বলিউড থেকে হলিউডে হরহামেশা দেখা মিলছে। এবার শিরোনামে আসলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহান্সন। দুই বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে আদালতের দ্বারস্থ হয়েছেন স্কারলেট।
 
এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। উল্লেখ্য, ২০১৪ সালে ফ্রান্সের সাংবাদিক রোমেন ডোরিককে বিয়ে করেন এই তারকা।
 
গত ৯ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন স্কারলেট। বিচ্ছেদের কারণ কী? তিনি বলেছেন, অনেক চেষ্টা করেছি। কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখার আর কোনো উপায় নেই।
 
তার স্বামী রোমেন জানিয়েছেন, স্কারলেট আমার সাথে আর থাকছেনা বলে যে ঘোষণা দিয়েছে, খুব অবাককর কাণ্ড। তবে কেন সে থাকছেনা আমার জানা নেই।
 
তবে পিপলস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত বিচ্ছেদ নয়, সমঝোতায় একসঙ্গে থাকতে রাজি হয়েছেন।
 
স্কারলেট জোহান্সন-রোমেন ডোরিকের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। এভেঞ্জার্সের পরবর্তী দুইটি সিরিজের জন্যে নির্বাচিত করা হয়েছে স্কারলেট জোহান্সনকে।