আলাপে থাকছেন প্রাণ রায়

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৩:০৮
 
বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের লাইভ সেলিব্রেটি টক-শো অনুষ্ঠান ‘আলাপ’। অনুষ্ঠানটির এ পর্বে অতিথি হিসেবে আসছেন অভিনেতা প্রাণ রায়।
 
এ অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক। অনুষ্ঠানে উপস্থিত সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন তাঁর ভক্তদের জন্যে।
 
এসএমএসের মাধ্যমে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। ‘আলাপ’র এ পর্বে অজানা গল্প বলবেন প্রাণ রায়।
 
পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামীকাল সকাল ১০ টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন পারিহা লিমা।