চ্যানেল আই স্টুডিও থেকে আগামীকাল সোমবার ১৩ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটে সরাসরি প্রচারিত হবে প্রতিদিনের গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’।
এবারের পর্বে অংশ নেবেন রফিকুল আলমের সঙ্গে ক্ষুদে গানরাজ স্মরণ।
অনুষ্ঠানে রফিকুল আলমের সাথে স্মরণও পরিবেশন করবে মুক্তিযুদ্ধের গান ও দেশের গান। গান আর অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কথা বলবেন দুই প্রজন্মের সঙ্গীত তারকা।
মোস্তাফিজুর রহমান নান্টু ও জামাল রেজার পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাফি।
