সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ১১ এপ্রিল ঘোষণা করবে হাইকোর্ট।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রবিবার এ দিন ধার্য করেন।
এর আগে ২০১৫ সালে শিশু রাজনকে চুরির মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ মামলায় প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আদালত। এর বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা আপিল করে। পাশাপাশি মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আছে।
