পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। আজ রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চে এ শুনানি শুরু হয়।
পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। এরপর মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। একইসঙ্গে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ঐশী।
