জটিল রোগে আক্রান্ত রিমি বাঁচতে চায়

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৭:২৩
 
নাটোরের সিংড়ায় জটিল রোগে আক্রান্ত ৮ম শ্রেণির ছাত্রী রিমির চিকিৎসা খরচ বহন করতে পারছেনা পরিবার। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লাখ টাকা।
 
রিমির বাবা কাঁচামালের ব্যবসায়ী আব্দুর রশিদ কোনমতে তার চিকিৎসা খরচ চালাচ্ছে। সে উপজেলার ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
 
রিমির স্বজনরা জানায়, গত ৩মাস থেকে হঠাৎ করে রিমি জ্বরে আক্রান্ত হয়। তারপর থেকে নাটোর রাজশাহীতে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে সে জটিল রোগে আক্রান্ত। তার শরীরের রক্ত পরিবর্তন করতে হবে।
 
রিমির বাবা আ. রশিদ জানান, ধীরে ধীরে নুইয়ে পড়ছে রিমির জীবন। প্রতি মাসেই তাকে রক্ত দিতে হয়। প্রতিদিন চিকিৎসা বাবদ ৫শ টাকা খরচ হয়। রিমির উন্নত চিকিৎসা নিতে ব্যয় হবে প্রায় ৪০লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা বহন করা কষ্টসাধ্য।
 
রিমিকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্যের ঠিকানা: আ. রশিদ, ভাগনাগরকান্দি, সিংড়া, নাটোর। রুপালী ব্যাংক সিংড়া শাখার হিসাব নং ১৬৭২৫,বিকাশ পারসোনাল ০১৭৪৬-২৬৭২৪৩ (রিমির বাবা)।