কোহলি-স্মিথ কাণ্ডে আইসিসি ব্যবস্থা না নেয়ায় বিস্মিত ডু প্লেসিস

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১১:০৬
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছন, কোহলি ও স্মিথের বিরুদ্ধে আইসিসি কোন ব্যবস্থা না নেয়ায় সত্যিই বিস্মিত হয়েছি। ডি আর এস কান্ডের জন্য স্মিথের শাস্তি হওয়া উচিত ছিল।
 
তিনি বলেন, যে ঘটনায় অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে আইসিসি আমাকে শাস্তি দিয়েছিল কোহলি-স্মিথ কান্ডের থেকে তা অনেক ছোট। তাই এখন আইসিসি ব্যবস্থা না নেয়ায় সত্যিই বিস্মিত।
 
রবিবার ডানেডিন টেস্ট শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডু প্লেসিস এসব কথা বলেন।
 
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে প্রোটিয়া অধিনায়কের ম্যাচ ফি কেটে নেয়া হয়েছিল। 
 
ডু প্লেসিস বলেন, আপনি সব সময় অাশা করবেন আইসিসি সব দেশের খেলোয়ারদের সঙ্গে একই ধরনের আচরণ করবে। কিন্তু এখানে কি সেটা হয়েছে। এই ঘটনা যদি কোন দক্ষিণ অাফ্রিকা বা নিউজিল্যান্ডের খেলোয়ার করত তখনো কি এভাবে ছাড় দেয়া হত। স্মিথ কোহলিকে ভিন্ন ভাবে মূল্যায়ন করা হচ্ছে।
 
বৃহস্থপতিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ডেকান ক্রনিকল।