কোহলিকে টপকালেন শেহজাদ

আপডেট : ১২ মার্চ ২০১৭, ২০:১৩
আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের তালিকায় ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেলেন আফগানিস্তানের আহমেদ শেহজাদ। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৪৩ বলে ৭২ রান করে কোহলিকে টপকে যান শেহজাদ। এই তালিকায় সবার উপরে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার রান ২০৪১। বাসস।
 
টি-২০তে শীর্ষ রান সংগ্রহকারী ৫ ব্যাটসম্যান :
 
ব্যাটসম্যান ম্যাচ রান
 
ব্রেন্ডন ম্যাককালাম- ৭১- ২০৪১
 
তিলকরত্নে দিলশান- ৮০ -১৮৮৯
 
মার্টিন গাপটিল   - ৬১- ১৮০৬
 
মোহাম্মদ শাহজাদ -৫৮ -১৭৭৯
 
বিরাট কোহলি -৪৮ -১৭০৯।