সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৫

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১০:২৫
 
সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
 
এ সময় সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিল ও কালিগঞ্জ থানা এলাকা থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করেছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সাতক্ষীরা সদর থানায় থেকে ২০ জন, কলারোয়া থানায় পাঁচজন, তালা থানায় দুইজন, কালিগঞ্জ থানায় চারজন, শ্যামনগর থানায় ১৮ জন, আশাশুনি থানায় তিনজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।