ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুট্যারগান, তিনি রাউন্ড গুলি এবং পাঁচটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।
সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের আব্দুল হালিম ( ৩৫ ) ও একই গ্রামের মাজেদুল ইসলাম ( ৩২ )।
ঝিনাইদহ (র্যাব-৬) এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তারা মামলার আসামি।
