বৈশাখী টেলিভিশনের নতুন অনুষ্ঠান কৌতুকবাজ। মানুষ স্বাভাবিকভাবে হাসতে এবং হাসাতে ভালোবাসে। পছন্দ করে ফান করতে।
জীবনের নানা খুঁটিনাটি মজার মজার বিষয়, বাস্তব মজার অভিজ্ঞতা, চলতি পথে পথচারীর মজার মূহুর্ত, মনের অজান্তেই কোন কারনে কারো মজার কারণ হওয়াসহ আরো নানা বিষয় নিয়ে সাজানো অনুষ্ঠান কৌতুকবাজ।
অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে দর্শকদের জন্য রয়েছে হাসির নানা উপকরণ।
মিরাক্কেল খ্যাত শাওন এর উপস্থাপনা ও এস আলী সোহেলের প্রযোজনায় প্রচারিত হবে প্রতি মঙ্গলবার ৮টায় শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে।
