বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে।
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। ‘আলাপ’ এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় লোক গানের শিল্পী শাহনাজ বেলী।
ফোক গান দিয়ে শ্রোতাদের মন জয় করা শিল্পী কথা বলবেন তার গানচর্চা, নতুন এ্যালবাম নিয়ে। জানাবেন নতুন ভাবনার কথা। দর্শকরাও চাইলে সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন।
উপস্থাপনায় পারিহা লিমা। পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামীকাল সকাল ১০টা ২০ মিনিটে।
