নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্পিন শক্তি বৃদ্ধি করতে দক্ষিণ আফ্রিকার দলে ডাকা হয়েছে অফ স্পিনার ডেন পিয়েডেটকে।
চলতি সপ্তাহেই ২৭ বছর বয়সী পিয়েডেট দলের সাথে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে । সে কারণেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারছেন না।
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল পিয়েডেটের। এ পর্যন্ত সাতটি টেস্টে তিনি ২৪টি উইকেট দখল করেছেন। টেস্ট ক্যারিয়ার ভালভাবে শুরু করলেও সর্বশেষ ২০১৬ সালে আগস্টে তিনি টেস্ট খেলেছেন।
কেশাভ মহারাজের কাছে নিজের অবস্থান হারাতে বাধ্য হন পিয়েডেট। গত বছর সেঞ্চুরিয়ানে নিউজিল্যান্ডের বিপক্ষেই তিনি শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। পরবর্তীতে অস্ট্রেলিয়া সফর ও শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে মহারাজ ও তাবরাইজ শামসির কারনে জায়গা ছেড়ে দিতে হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে একমাত্র স্পিনার হিসেবে দল ডাক পেয়েছিলেন মহারাজ। কিন্তু স্পিন বান্ধব পিচের কথা বিবেচনা করে জাতীয় নির্বাচকরা পিয়েডেটকে ডেকেছেন এখন। স্কাই স্পোর্টস।
