বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের ৫২তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ১৪ মার্চ ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি।
২০০০ সালের পর থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে ও রূপে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে আবিষ্কার করতে পেরেছেন হিন্দী ছবির দর্শক। আমির মানেই হলো দর্শকপ্রিয়তা ও বক্স অফিসে ধুন্দুমার অবস্থা।
সর্বশেষ আমিরের ‘দঙ্গল’ ছবিটি বলিউডের ব্যবসায় সফলতার সব রেকর্ড ভেঙে ফেলে। এদিকে আমিরকে এরইমধ্যে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করণ জোহর থেকে শুরু করে অনেক তারকাই ৫২ বছর বয়সের ক্লাবে স্বাগতম জানিয়েছেন।
ভক্ত-অনুরাগী-দর্শকদের শুভেচ্ছার বন্যায় জন্মদিনের সপ্তাহখানেক আগে থেকেই ভাসছেন আমির। তবে বরাবরের মতো এবারও জন্মদিন নিয়ে আমিরের কোনো বিশেষ ভাবনা নেই। জন্মদিনের যা যা পরিকল্পনা সব করেছেন তার স্ত্রী কিরণ রাও।
IMG0
আমির খানের সেরা সিনেমাগুলোর মধ্যে আছে দঙ্গল, পিকে, থ্রি ইডিয়টস, গজনি, লগান, তারে জামিন পারসহ আরো অনেক।
নিজের জন্মদিনের পরিকল্পনা নিয়ে আমির বলেন, সন্ধ্যায় বাসায় একটা পার্টি আয়োজন করা হবে। সেখানে দঙ্গল কন্যা গীতা, ববিতা থাকবেন। মায়ের হাতের বানানো শিক কাবাবও খাবেন বলে জানান। ইন্ডিয়া টাইমস।
