তুষির নতুন চমক

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ০৯:৩০
 
নাজিফা তুষি। গতবছর ‘আইস্ক্রিম’ ছবি দিয়ে বড়পর্দায় পরিচিত পান তিনি। এক বছর পর হাজির হচ্ছেন আবারও। তবে সেটি প্রেক্ষাগৃহের বড় পর্দায় নয়। এবার তিনি আসছেন অন্তর্জাল দুনিয়া মাতাতে। সঙ্গে এবারও থাকছে তার বিপরীতে দুজন নবাগত মুখ।
 
যার একজন নায়ক অন্যজন আবার গায়ক! তুষি জানান, পর্দায় এবার তার বিপরীতে নায়ক হয়ে আসছেন ইফতেখার জায়েব এবং তরুণ কণ্ঠশিল্পী রনি।
 
আর এই তিনজনে মিলে সম্প্রতি অংশ নিয়েছেন একটি মিউজিক্যাল ফিল্মে। যার নাম ‘না’। মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল।
 
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির সহযোগিতায় ‘না’ নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহের ব্যানারে। যা চলতি মাসের ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলসহ দেশের প্রায় সবক’টি টিভি চ্যানেলে।