সিরাজগঞ্জ সদর উপজেলায় পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরো একজনের লাশ চারদিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃত বাচ্চু মিয়া (৪৫) সদর উপজেলার রাঙ্গালিয়াগাতী গ্রামের এফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে এলাকাবাসীর খবরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকার ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে সোমবার বিকেল পাঁচটার দিকে রাজশাহীর ডুবুরি দল গাড়াদহ ইছামতি নদীতে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আসাদুল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বুধবার সকালে ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ সকালে সেখান থেকে
উল্লেখ্য, রবিবার সন্ধ্যার পর আসাদুল ও বাচ্চুসহ ছয় জন বেজগাঁতী ব্রিজের পাশে জুয়া খেলছিলেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় জুয়া খেলতে বসা ছয়জনই গাড়াদহ নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজনকে আটক করার পর ছেড়ে দেয়া হয়। বাকি দুইজন ওইদিন রাত থেকেই নদীতে নিখোঁজ ছিলেন। পরদিন বিকেল পাঁচটার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি আসাদুলের লাশ উদ্ধার করেন।
