প্রথমবারের মতো কোনো টেলিফিল্মের টাইটেল সং করলেন সঙ্গীতশিল্পী এইচ এম রানা। গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে এবার অভিনয়েও দেখা যাবে তাকে। যেমন খুশি তেমন সাঁজি টেলিফিল্মের টাইটেল ট্র্যাক যেমন খুশি তেমন সাঁজি'তে দেখা যাবে রানাকে।
রানা বলেন, আমি মূলত গানের মানুষ গান নিয়েই থাকতে চাই গান ছাড়া একদিনও আমি বাঁচতে পারবোনা আর এই গানই আমার প্রাণ। যাকে ভালোবেসে অনেক কিছু বিসর্জন দেয়া। তবে সঙ্গীত নির্ভর কোনো নাটক, টেলিফিল্ম কিংবা চলচ্চিত্র হলে চরিত্রের প্রয়োজনে অভিনয়ও করতে পারি।
আশিকুর রহমান আশিকের সঙ্গীতায়োজনে গানটির কথা সুর ও কণ্ঠসহ কনসেপ্ট ডিজাইন করেছেন রানা।
টেলিফিল্মটির মূল চরিত্রে অভিনয় করছেন মডেল আফরান নিশো এবং অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। জাহাঙ্গীর হোসেন বাবরের গল্প অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নাট্য নির্মাতা আশিক মাহমুদ রনি।
টেলিফিল্মটি প্রযোজনা করেছেন ড্রীম মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড। উল্লেখ্য আসছে ২২ ই মার্চ বিকেল ৩ টায় চ্যানেল আইয়ের পর্দায় টেলিফিল্মটি প্রচার হবে বলে জানা যায়।
