ঝড়ের কবলে পড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় রিতা আক্তার নামে এক নারী আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে।
সোমবার সকালে উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীর পূর্ব পাড়ে তার মৃতদেহ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির।
আরও পড়ুন: ইনশাল্লাহ এবার প্রশ্নপত্র ফাঁস হবে না : শিক্ষামন্ত্রী
পুলিশ জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ফেরার পথে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার মেঘনা নদীতে ডুবে যায়। পরে সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ১৫ জন।
নিখোঁজ আনসার সদস্যেরম মরদেহ উদ্ধারের পর এখনও নিখোঁজ রয়েছেন চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংক মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পিএসআই সেলিম মিয়া।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
ইত্তেফাক/এমআরএম
