কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৬:৫৭
 
কুমিল্লার দেবীদ্বারে তিনশ' পিচ ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাতে উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকা থেকে সাদ্দামকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।
 
দেবীদ্বার থানার এস.আই মোর্সেদ আলম ও এসআই সাইদুর রহমান এ ঘটনার সত্যতা প্রকাশ করেছেন। এতে থানায় মামলা হয়েছে বলে জানান তারা।