শিশু সন্তান হত্যায় বাবার যাবজ্জীবন

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৯:৫৬
চাঁপাইনবাবগঞ্জে দেড় বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে বাবা আব্দুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী এ রায় ঘোষণা করেন। আব্দুল হালিম গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নূহু মুন্সীর ছেলে। 
 
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, ২০১১ সালের ৪ অক্টোবর আব্দুল হালিম ভোলাহাট উপজেলার নাজিরপুরে তার শ্বশুর বাড়িতে যান। নিজের জমি বিক্রি করার জন্য স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে আলোচনা করেন। স্ত্রী জমি বিক্রিতে আপত্তি জানালে তাদের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে আসলে আব্দুল হালিম প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধে দেড় বছরের শিশু মোহাম্মদ রিফাতকে হত্যা করে।