এমপি লিটন হত্যা : কাদের খাঁন ফের রিমান্ডে

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৮:১২
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি (অব.) কর্নেল ডা. আবদুল কাদের খাঁনকে অস্ত্র আইন মামলায় আবারো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 
বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন।  
 
এর আগে, গত ৭ মার্চ অস্ত্র আইন মামলায় কাদের খাঁনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।