শপথ নিলেন কুষ্টিয়ার জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৮:৫৯
শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। 
 
বুধবার সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে আইনী জটিলতায় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন বিলম্বে অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিদ্বন্দ্বী একমাত্র চেয়ারম্যান প্রার্থী হাজী গোলাম মহসিনের প্রার্থিতা আদালতের রায়ে বাতিল ঘোষণা করা হলে হাজী রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায়  চেয়ারম্যান নির্বাচিত হন।