বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে।
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। এবারের পর্বে উপস্থিত ছিলেন জনপ্রিয় গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর।
গণসঙ্গীত নিয়ে কাজ করা শিল্পী কথা বলবেন তার চলতিপথের নানা উত্থান-পতন নিয়ে, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা। দর্শকরাও সরাসরি ফোন করে অতিথির সাথে কথা বলেন।
উপস্থাপনায় পারিহা লিমা। পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হয় বৈশাখী টেলিভিশনে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
