তারিক আনামের অমি ও আইসক্রিমঅ’লা

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১১:৩৯
 
চ্যানেল আইতে আগামী ১৮ মার্চ বেলা ১টা ৫ মিনিটে দেখানো হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বণে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অমি ও আইসক্রিমঅ’লা।
 
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, মিছিল, আগুন প্রমুখ।
 
উল্লেখ্য, অভিনেতা তারিক আনাম খান মাঝে অনেকদিন অসুস্থ ছিলেন। সুস্থ হবার পর মাসখানিক বিশ্রামে থাকতে হয়েছে তাকে। এরপর আবারো ফিরেছেন কাজে। আর ফিরেই নতুন একটি একটি চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন।
 
ছবির নাম ‘রং ঢং-স্বপ্ন ও শয়তানের গল্প’। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আহসান সারোয়ার। এই ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেরা জামান, আরমান পারভেজ মুরাদ, লুত্ফর রহমান জর্জ, স্বাধীন খসরু, জামিল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।