ছবিটি দেখে হঠাৎ করে ফটোশপ বা গ্রাফিক্সের কাজ মনে হতে পারে। কিন্তু চীনের একটি রাস্তায় বাস্তবিক ভাবেই নিয়মিত ঘটছে অবাক করা এই ঘটনা। চার বছরের শিশু মেয়ে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছি মোটর সাইকেল, আর তার পেছনে বসে আছে বাবা!
ঘটনাটি চলতি মাসের ২ তারিখে। চীনে এক পর্যটকের ধারণ করা ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। চীনের হাইনান প্রদেশের হাইকউ অঞ্চলে চার বছরের এক বালিকা মোটর সাইকেলের সামনে বসে তা নিয়ন্ত্রণ করছে দুই হাত দিয়ে। তার পেছনে থাকা বাবা নিয়ন্ত্রণ করছে পায়ের ব্রেক ও গেয়ার। কিন্তু গাড়িটির মূল নিয়ন্ত্রণে ছিল এই শিশু।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ দ্রুত। অবশ্য এ বিষয়ে চীনের স্থানীয় পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় ইউপিআই।
