জঙ্গিবাদ নির্মূলে জনগণকে এগিয়ে আসতে হবে : নৌমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৬:২২
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। 
 
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  
 
নৌমন্ত্রী বলেন, জঙ্গিদের মূল উদ্দেশ্য হলো- ধর্মের অপব্যাখা দিয়ে কিছু সরল যুবককে সংগঠিত করে মানুষ হত্যা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দেশের অর্থনীতিকে বিনষ্ট করা। পুলিশ জীবন বাজি রেখে জঙ্গিদের মোকাবেলা করছে।
 
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস